শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্রাহ্মণপাড়ায় সরকারি ভূমিতে ব্যক্তিগত ইমারত নির্মাণের অভিযোগ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে উপজেলা প্রশাসনের বাধার মুখেই সরকারি জায়গা দখল করে নির্মিত হচ্ছে ব্যক্তিগত ইমারত। সরকারি জায়গায় কাজ বন্ধ রাখার কথা থাকলেও নির্মাণ কাজ বন্ধ হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের উত্তর পাশে উপজেলা সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের আবু হানিফ ও উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর গ্রামের হারুন মিয়া নিজেদের মালিকানা জায়গায় সাথে রাস্তার পাশের সরকারি খাস জায়গা দখল করে ইমারত নির্মাণ করছে। জানা গেছে, সড়ক থেকে উত্তর পাশে ১২ ফিট জায়গা সরকারি খাস ভূমি। সড়ক থেকে ১২ ফিট বাদ দিয়ে নির্মাণ কাজ করার কথা থাকলেও দোকানঘর নির্মাণকারীরা সরকারি সেই খাস জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছে। স্থানীয়রা জানান, কয়েকবার করে সরকারি লোকজন এসে জায়গা পরিমাপ করে দিয়ে সরকারি জায়গা ব্যতিরেকে নির্মাণ কাজ করার নির্দেশ দিয়ে গেলেও অবৈধ দখল কারীরা সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই চালিয়ে যাচ্ছেন নির্মাণ কাজ। এব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে দোকান মালিক আবু হানিফ বলেন, সরকারি লোকজন এসেছিল, তাদের নির্দেশনা অনুযায়ী আমরা নির্মাণ কাজ করছি।” এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা বলেন, সরকারি ভূমি দখলের চেষ্টাকারীদের সরকারি খাস ভূমি বাদ দিয়ে নির্মাণ কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে। যদি তারা সরকারি বিধিনিষেধ অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রেখে থাকে তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com