বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেসির হ্যাটট্রিক, দুর্দান্ত জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

লিওনেল মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গতকাল (বাংলাদেশ সময় আজ সকালে) ৩-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। আর এর ফলে গোলের দিক থেকে পেলেকেও ছাড়িয়ে গেলেন মেসি। হ্যাটট্রিকের সুবাদে আর্জেন্টিনার হয়ে তার গোলসংখ্যা এখন ৭৯টি। এদিন ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার সাথে সাথে আর্জেন্টাইন মহাতারকা গড়ে ফেললেন দক্ষিণ আমেরিকান হিসাবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হওয়ার নজির। এত দিন কিংবদন্তী পেলেই (৭৭) লাতিন আমেরিকান ফুটবলার হিসাবে জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তবে তিন গোল করার ফলে মেসির গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৭৯-এ। এই জয়ের সুবাদে এবারের বিশ্বকাপ যোগ্যতাপর্বে এখনো অপরাজিত রইল আর্জেন্টিনা। মেসির দল ৮ ম্যাচ খেলে মোট ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান দেশগুলোর মধ্যে যোগ্যতাপর্বের তালিকায় দ্বিতীয় স্খানে রয়েছে। তাদের মোট জয়ের সংখ্যা পাঁচ।

স্তাদিও মনুমেন্তালে ম্যাচের ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন মেসি। প্রায় ২০ গজ দূর থেকে শট করে গোল করেন। ৬৪ মিনিটে সতীর্থ লাওতারা মার্টিনেজের সাথে অয়ান-টু খেলে দ্বিতীয় গোল করেন মেসি। এই গোলের পরই পেলেকে টপকে গিয়েছিলেন তিনি। ৮৮ মিনিটে ফের গোল মেসির। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে গোল করেন মেসি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com