শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রাম চিরিয়াখানায় বাঘিনী শুভ্রা একটি বাচ্চা প্রসব করেছে। শুভ্রা এ দেশের প্রথম সাদা বাঘ বলে ধারনা করা হচ্ছে। চট্টগ্রাম চিড়িয়াখানার পশু চিকিৎসক শাহাদাত হোসেন শুভ জানান, গত ২৬ অগাস্ট বাঘিনী শুভ্রা বাচ্চাটি প্রসব করে। এ শাবকটিও বাঘিনী। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট বাঘের সংখ্যা ১০টি হলো। এর মধ্যে দুটি বাঘ, আর আটটি বাঘিনী। তিনি আরও বলেন, বাচ্চাটিকে আলাদা রেখে দুধ খাওয়ানো হচ্ছে। মা বাঘ বাচ্চাকে দুধ না দেয়া এ ব্যবস্থা নিতে হয়েছে।
তিনি জানান, চিড়িয়াখানা অথবা সাফারি পার্কে বাঘের বাচ্চা দেয়ার সমস্যা হল, জন্মের পর প্রাণীগুলো বাচ্চাকে দুধ দেয় না। এর আগেও তাদের এ ধরনের সমস্যায় পড়তে হয়েছে। ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তারা শাবকটিও বড় করে তোলার চেষ্টা করছেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় ২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ১১ ও ৯ মাস বয়েসী একটি বাঘ ও বাঘিনী আনা হয়েছিল। সেগুলোর নাম দেয়া হয়েছিল রাজ ও পরী। ২০১৮ সালের ১৯ জুলাই তাদের তিনটি সন্তানের জন্ম হয়। এর মধ্যে একটি ছানা ২০ জুলাই মারা যায়। বেঁচে থাকা দুটি ছানার মধ্যে একটি কমলা-কালো ডোরাকাটা আর অন্যটি সাদা-কালো। সাদা-কালো ডোরাকাটা বাঘটির নাম দেয়া হয়েছিল ‘শুভ্রা’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com