শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের নব নির্বাচিত কমিটির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটি। মঙ্গলবার দুপুরে ইউনিটের নব নির্বাচিত সেক্রটারী সিকদার নূর মোহাম্মদ দুলু’র নেতৃত্বে জনকের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তারা। এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধূরী এমদাদুল হক, গোপালগঞ্জের পৌর মেয়র কাজী লিয়াকত আলী, টুঙ্গিপাড়ার পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কার্য নির্বাহী কমিটির সদস্য আলী নাঈম খান জিমি, শেখ মোঃ রফিকুল ইসলাম মিটু, আকবর আলী মোল্লা, শেখ নাসিমুল গণি, আবু সিদ্দিক সিকদার, ইউনিট অফিসার দেবাশীষ বিশ্বাস সহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। গত ১৮ সেপ্টেম্বর নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্যানেলকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে পরাজিত করে পূর্ণ প্যানেল জয়লাভ করে হাসমত আলী সিকদার চুন্নু-সিকদার নূর মোহাম্মদ দুলু প্যানেল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com