শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে ঝুঁকিপূর্ণ রাস্তাটি দ্রুত মেরামতের নির্দেশ দিলেন এমপি শিমুল

সেতাউর রহমান চাঁপাইনবাবগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানবাডি গ্রামের ঝুঁকিপূর্ণ রাস্তাটি দ্রুত মেরামতের নির্দেশ দিলেন এমপি শিমুল। ২১ সেপ্টেম্বর সকালে তিনি উপজেলা প্রকৌশলী মোঃ হারুণ অর রশিদকে এ কথা বলেন। কানসাট মিলিক মোড় থেকে বাগানবাড়ি হয়ে কানসাট ইউনিয়ন পরিষদ সহ বেশ কয়েকটি গুরুত্ত্ব¡পূর্ণ জায়গায় যেতে হয় এলাকাবাসীকে। পথিমধ্যে এলাকার পানি নিস্কাশনের জন্য কালভার্টটির অনেকাংশ ভেঙ্গে পাশ দিয়ে বয়ে যাওয়া খালে চলে যায়। এতে প্রায় ৪টি বাড়ির মাটি দেবে অনেকটা বসে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আসে। ফলে ঘরবাড়িতে ফাটল ধরে আশংকা জনক অবস্থায় দিনাতিপাত করছে পরিবারগুলোর। রাস্তার নীচ অংশ অনেকটা বৃষ্টির পানিতে কেটে যাওয়ার কারণে বিভিন্ন যানবাহন ও পথচারিদের ঝুঁকিতে চলাফেরা করতে হয়। সংবাদ জানতে পেরে শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)-১ আসনের সাংসদ ডাঃ মোঃ শামিল উদ্দিন আহম্মেদ শিমুল এমপি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সফর সঙ্গি উপজেলা প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ কে দ্রুত ব্যবস্থা গহণের নির্দেশ দেন তিনি। এসময় উপজেলা এনজিও ফোরামের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ তৌহিদুল ইসলাম টিয়া সহ নেতৃবৃন্দ ও সুধিমহল উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com