শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোতয়ালী থানায় শিশুকর্ণার শিশুদের অধিকার প্রতিষ্ঠা করবে

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

কোতয়ালী থানায় ওয়ার্ল্ড ভিশনের কর্ম পরিকল্পনা সভায় ইউএনও

২২ সেপ্টেম্বর বুধবার কোতয়ালী থানার (তৃতীয় তলা) মিলনায়তনে সিভিএ ওয়ার্কিং গ্রুপ এর আয়োজনে এবং দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অংশগ্রহন মূলক কর্ম-পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মতুর্জা আল-মুঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতয়ালী থানার ওসি মোঃ মোজাফ্ফর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত ম্যানেজার যোহন মুর্মু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস। তাকে সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা। বক্তরা বলেন, শিশু বান্ধব পরিবেশের মাধ্যমে কোতয়ালী থানায় শিশু কর্ণার শিশুদের অধিকার প্রতিষ্ঠা হবে এবং থানায় আসা শিশুরা সেবা পাবে। নির্যাতিত শিশু, সুবিধাবঞ্চিত শিশু অথবা অপরাধের সাথে জড়িত অভিযোগের শিশুরা থানায় অবস্থানকালে বিনোদনমূলক পরিবেশে সেবা পাবে। সেখানে বই, টিভিসহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক উপকরনের মাধ্যমে তাদের সেবা নিশ্চিত করা হবে। সভা শেষে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে শিশু হেলথ ডেক্স অথবা শিশু কর্ণারের জন্য বুক সেলফ, বই, চেয়ার-টেবিল, পর্দা, জগ, গ্লাস প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com