শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামিয়ার ছাত্রী সাফুরার কারাবাস নিপীড়নমূলক : জাতিসঙ্ঘ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

জাতিসঙ্ঘের বিচারহীনভাবে আটকের বিষয়ে কাজ করা সংস্থা ডব্লিউজিএডি তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার চুক্তির সাথে সংশ্লিষ্টতার কারণে ক্রিশ্চিয়ান জেমস মিশেল ও সিএএ আইনবিরোধী আন্দোলনকারী সাফুরা জারগারকে গ্রেফতারের ঘটনা ভারত সরকারের বিচারহীন আটকের উদাহরণ। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে মুসলিম মিরর ও উমিদ ডটকম।
সাফুরা জারগার হলেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক। তিনি গর্ভবতী হওয়া সত্ত্বেও তাকে ভারতের নাগরিকত্ব বিষয়ক সিএএ আইনবিরোধী আন্দোলনের কারণে গ্রেফতার করে দেশটির সরকার। ওই সিএএ আইনবিরোধী আন্দোলনের সময় দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। ওই সময় ভারত সরকার ইউএপএ আইনে (অবৈধ কর্মকা- প্রতিরোধ আইন) ২৮ বছর বয়সী এ নেত্রীকে গ্রেফতার করে। ডব্লিউজিএডি বলেছে, সাফুরা জারগারকে কোনো প্রমাণ ছাড়াই আটক করা হয়েছে। এই বিষয়ে জাতিসঙ্ঘের আইনের এক, দুই ও পাঁচ ধারার আওতায় এ ধরনের গ্রেফতার অবৈধ।
সাফুরা জারগারকে গ্রেফতারের ঘটনায় ডব্লিউজিএডি বলেছে, অনেক মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে অস্পষ্ট ও বিস্তৃত জাতীয় নিরাপত্তা ও উগ্রবাদবিরোধী আইনে। এ আইনের মাধ্যমে সরকার শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীকেও অপরাধী বলে সাব্যস্ত করছে। সূত্র : মুসলিম মিরর ও উমিদ ডটকম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com