শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৈনিক মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই কমবে ওজন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

ওজন কমাতে ঘণ্টার পর ঘণ্টা জিমে সময় কাটানোর প্রয়োজন নেই! দৈনিক মাত্র ৫ মিনিটের ব্যায়ামেও ওজন কমানো যায়। ব্যস্ততার কারণে যারা নিয়মিত শরীরচর্চা করতে পারেন না তাদের জন্য এক উপায় জানালেন সেলিব্রিটি ফিটনেস ট্রেনারের ইয়াসমিন করাচিওয়ালা। এমন ব্যক্তিদের জন্য দৈনিক ৫ মিনিটের ফ্যাট বার্ন ওয়ার্কআউটের পরামর্শ দিয়েছেন এই ফিটনেস ট্রেনার। মাত্র ৫ মিনিটের এই ব্যায়ামেই অতিরিক্ত ওজন কমাতে পারবেন।
সম্প্রতি ইয়াসমিন তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে ৫টি ওয়ার্কআউট অনুশীলন করতে দেখা যায়। এগুলো আপনি বাড়িতেই করতে পারেন। ওজন কমাতে ও ফিটনেস বজায় রাখতে সাহায্য করবে ব্যায়ামগুলো। এই ৫টি ব্যায়াম মাত্র ৫ মিনিটেই করা সম্ভব। ইয়াসমিন করাচিওয়ালা শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘সারাদিন কাজ করার জন্য জোর দেন কিন্তু ব্যায়ামের সময় নেই? কোনো সমস্যা নেই, আমি আপনাকে এই ৫ মিনিটের ফ্যাট বার্ন ওয়ার্কআউট রুটিন সম্পর্কে বলেছি। এর জন্য আপনাকে কেবল সকালে ঘুম থেকে উঠতে হবে ও এগুলো করতে হবে।’
‘প্রতিটি ব্যায়াম এক মিনিটের জন্য করুন। এর সাহায্যে শরীরের চর্বি গলতে সাহায্য করবে।যদি আপনি আরও চান ও সময় পান তাহলে ২ বা ৩ রাউন্ড করেও করতে পারেন।
যে ব্যায়ামগুলো করবেন- >> স্কোয়াট + অল্ট হ্যামার প্রেস (১ মিনিট) >> ফ্রন্ট স্কোয়াট + গুডমর্নিং (১ মিনিট) >> জোটম্যান কার্লস (১ মিনিট) >> সুপাইন চেস্ট প্রেস + সাইকেল (১ মিনিট)) >> ল্যাটারাল লঞ্জ থেকে ন্যারো স্কোয়াট জাম্প (১ মিনিট)
ওয়ার্ক আউটের উপকারিতা: এই স্কোয়াটগুলো শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য কাজ করা ছোট পেশীগুলোকে সক্রিয় করে। শরীরের ভারসাম্যহীনতা সংশোধন করে ও স্থিতিশীলতাও উন্নত করে। এছাড়াও এসব ব্যায়াম করলে শরীরের নিচের অংশ শক্তিশালী হয়। পা ও পেশী টোন হয়। এছাড়াও মূল পেশী শক্তিশালী করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com