শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জিমেইলে আসছে নতুন সার্চ ফিল্টার ফিচার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

গুগল নিয়ে আসছে জিমেইলের জন্য নতুন সার্চ ফিল্টার ফিচার। অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। গুগল জানিয়েছে, জিমেইলে আসা ই-মেইল থেকে প্রয়োজনীয় মেইল খুঁজে পেতে এই নতুন ফিচার বিশেষ সহায়তা করবে। যার ফলে ব্যবহারকারীরা খুব কম সময়েই তাদের প্রয়োজনীয় ই-মেইল খুঁজে বের করতে পারবেন। নতুন সার্চ ফিল্টার ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি অপশনের সাহায্যেই দরকারি ই-মেইল খুঁজে পাওয়া সম্ভব। যার ফলে অনেক পুরনো ই-মেইলও অতি সহজে খুঁজে পাওয়া যাবে।
ম্যাসেবলের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি গুগল তার ওয়ার্কস্পেস ফোরামে অফিসিয়াল পোস্ট করে জিমেইলের এই নতুন সার্চ ফিল্টার ফিচার সম্পর্কে জানিয়েছে। এখানে ফ্রম (From), সেন্ট টু (Sent To), ডেট (Date), অ্যাটাচমেন্ট (Attachment) অপশনের সুবিধা পাওয়া যাবে। এই সব অপশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ইনবক্সের (Inbox) যে কোনও ই-মেইল সহজেই খুঁজে পাবেন। এই সপ্তাহ থেকেই, জিমেইল অ্যাপ আপডেট করলেই ব্যবহারকারীরা নতুন এই ফিচারের সুবিধা পাবেন। জিমেইল জানিয়েছে, যে সকল ব্যবহারকারীরা আপডেট করার পরেও এই নতুন সার্চ ফিল্টার ফিচারের সুবিধা পাবেন না তাদের ক্ষেত্রে অক্টোবরের শেষ থেকেই এটি চালু করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com