বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বগুড়ায় করোনায় আক্রান্ত আরো ১১ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

বগুড়ায় একই পরিবারের ৭ জনসহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন। আক্রান্তদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য রয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে এ জেলার ১৭৬ টিসহ মোট ১৮৮ নমুনা পরীক্ষা করা হয়। বাকি ১২টি সিরাজগঞ্জের নমুনা ছিল। রাতে পাওয়া ফলাফলে বগুড়া পুলিশ লাইনে কর্মরত পুলিশের যে সদস্যরা আক্রান্ত হয়েছেন তাদের বাইরে যাওয়ার কোন হিস্ট্রি নেই। তাদের মধ্যে একজন সহকারি উপপরিদর্শক পদ মর্যাদার। তার বয়স ৫৬ বছর। আর বাকি ৩ জন কনস্টেবল।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শহরের জলেশ্বরীতলা এলাকার এক ব্যবসায়ী পরিবারের যে ৭ জন আক্রান্ত হয়েছেন তারা সবাই ঢাকা ফেরত। ওই ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৪ জন নারী। ওই ৭ জনকে তাদের বাড়িতেই লকডাউনে রাখা হয়েছে। সেখানেই তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। এ নিয়ে গত ১ এপ্রিল থেকে বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়ালো। তাদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com