গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা জাতীয়তবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি কঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল এর অনুমোদনক্রমে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত গত ৩ অক্টোবর ২০২১ ইং তারিখে আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। উক্ত কমিটিতে মো. আরিফুল হক প্রধান সুভেলকে আহ্বায়ক, মো. সিরাজুল ইসলাম সাথীকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট্য টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক কমিটি ও মো. আবু বক্কর ছিদ্দিককে আহ্বায়ক, রাতুল আহম্মেদ ভূইয়াকে সদস্য সচিব করে টঙ্গী পশ্চিম থানার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে নেতৃবিন্দ্রকে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উক্ত কমিটির নেতৃত্বে আগামী দিনের রাজনীতিতে আন্দোলণ সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত কমিটির পূর্ব থানার আহ্বায়ক আরিফুল হক প্রধান সুভেল খবরপত্রকে জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ৮ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় একটি বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ সহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় বের করলে পুলিশি বাধার মুখে পড়ে, এক পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার নি:শর্তে মুক্তির দাবি জানানো হয়। তিনি আরোও বলেন বিএনপির কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর নেতাদের নির্দেশে দলীয় যে কোন কার্যক্রম বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবো।