শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অ্যান্ড্রয়েডে ফের মিষ্টান্নের নাম?

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

একটা সময় অ্যান্ড্রয়েড ভক্তরা অপেক্ষায় থাকতো কবে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আসবে? সেটা যে শুধু নতুন নতুন ফিচারের জন্যই বিষয়টা তেমন নয়। সেই নতুন সংস্করণ নতুন কোন মিষ্টান্ন বা ডেজার্টের নামের সঙ্গে মিল রেখে আসবে, আগ্রহের বা কৌতূহলের বিষয় কিন্তু সেটাও ছিল। কিটক্যাট, ললিপপ কিংবা মার্সম্যালো সংস্করণের কথা মনে আছে? সেসব সংস্করণে নতুন কি ফিচার ছিল মনে না থাকলেও নামগুলো কিন্তু সবার মুখে মুখে ফিরতো। ২০১৯ সালের অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ থেকে অবশ্য গুগল এই ধারায় ছেদ টানে। এর আগে কাপ কেক, এক্লেয়ার, জেলিবিন, হানিকম্ব ইত্যাদি নামগুলো বেশ জনপ্রিয় ছিল। কিন্তু হঠাৎ করেই গুগল বেরসিকের মতো এসব রসালো নাম দেয়া থেকে বিরত থাকে।
তবে স¤প্রতি জানা যায়, অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ অর্থাৎ অ্যান্ড্রয়েড ১২’র নাকি নামকরণ করা হয়েছে আরেকটি ডেজার্টের নামে। আর সেটা হচ্ছে স্নো কোন! আর এই গুঞ্জন খোদ গুগলের এক শীর্ষ কর্তার কাছ থেকেই ডানা মেলেছে। গুগলের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভিপি ডেভ বার্কি স্বয়ং টুইটে এ-তথ্য জানিয়েছেন। তিনি স্নো কোনের ছবি দিয়ে লিখেছেন একটি সুন্দর ব্যকগ্রাউন্ড, যেটা দিয়ে অ্যান্ড্রয়েডের ‘স্নো কোনে’র উদ্বোধন উদযাপন করা যায়। তার টুইটের ব্যাকগ্রাউন্ডে কিছু স্নো কোনের ছবি ছিল। তাহলে কি গুগল অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের নাম ‘স্নো কোন’ নির্ধারিত করেছে? যদিও গুগল এ বিষয়টা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অ্যান্ড্রয়েডে আবার ফিরে আসছে ডেজার্টের নাম। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com