রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৪ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

ভারতে করোনাজনিত লকডাউনের মধ্যে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে দেশেটির দুই রাজ্যে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার সহারানপুর সীমানার কাছে জাতীয় সড়কে সরকারি বাসের ধাক্কায় ৬ শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এরা সবাই হাইওয়ে ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন।

দ্বিতীয় ঘটনায় মধ্যপ্রদেশে মৃত্যু হয় ৮ জনের। একটি লরিতে করে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ ফিরছিলেন শ্রমিকদের একটি দল। পথে মধ্যপ্রদেশের গুনার কাছে বুধবার রাতে লরিটি ধাক্কা মারে একটি বাসে। যার জেরে মৃত্যু হয় ওই আট জন শ্রমিকের। পাশাপাশি অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সপ্তাহে বাড়ি ফেরার পথে মহারাষ্ট্রের অওরাঙ্গাবাদ জেলায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়েন ২০ শ্রমিকের একটি দল। সে সময় একটি মালগাড়ি চলে যায় তাদের ওপর দিয়ে। ওই ঘটনায় ১৬ জন নিহত হয়। এর পরেও ঘটে বেশ কিছু সড়ক দুর্ঘটনা। প্রাণ যায় কয়েকজনের। সূত্র: আন্দবাজার

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com