শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাবনূর সোশ্যাল অ্যাকাউন্টগুলো ফিরে পেয়েছেন

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিপত্তিতে পড়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী চিত্রনায়িকা শাবনূর। হাতছাড়া হতে বসেছিল তার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট। কারণ হ্যাকড হয়েছিল এই নায়িকার ইমেইল অ্যাকাউন্ট। যেটার মাধ্যমেই ব্যবহার করতেন তার সোশ্যাল হ্যান্ডেলগুলো। অবশেষে খুশির হাসি হাসলেন এ তারকা। জানালেন, শুধু ইউটিউব ছাড়া নিজের অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ এখন পুরোপুরি তার কাছে। আর এ কারণে নতুন করে ইউটিউব চ্যানেল চালু করবেন।
শাবনূর বলেন, ‘খুবই ভালো লাগছে যে, আমি আমার সোশ্যাল অ্যাকাউন্টগুলো ফিরে পেয়েছি। তবে ইউটিউব চ্যানেলটি খুইয়েছি। দুঃখ নেই। দ্রুতই নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হবো।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং বেশ সরব ৯০ দশকের নায়িকা শাবনূর। সন্তান আইজানকে নিয়ে প্রায়ই হাজির হন নন্দিত এই চিত্রতারকা। তার সঙ্গে আছে ইহান ও ইনাইয়া নামের আরও দুই খুদে ইউটিউবার। উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com