শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিল ক্লিনটন হাসপাতালে ভর্তি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, তিনি ক্যালিফোর্নিয়ার ইউসি আয়ারভিন মেডিক্যাল সেন্টারে মঙ্গলবার ভর্তি হয়েছেন। তবে এটি ‘কোভিড সংক্রান্ত জটিলতা’ নয় বলেও জানানো হয়েছে। তিনি বলেন ৭৫ বছর বয়সী ক্লিনটনের স্বাস্থ্যের অবস্থার দ্রুতই উন্নতি হচ্ছে, তিনি ভালোই আছেন। কিন্তু এটি এখনো পরিষ্কার নয় যে তাকে কেন হাসপাতালে ভর্তি হতে হলো। তবে তাঁর হার্টের সমস্যার আছে।
চিকিৎসকরা জানিয়েছেন, পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালেই রাখা হবে। ‘দু’দিনের চিকিৎসার পরেও তার রক্তের সাদা কণিকা কমছে এবং তিনি অ্যান্টিবায়োটিকে ভালো সাড়া দিচ্ছেন।’ ক্লিনটনের হৃদরোগ বিশেষজ্ঞসহ নিউইয়র্কের চিকিৎসক দলও হাসপাতালের চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তারা আশা করছেন দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পাবেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।
সূত্র : বিবিসি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com