শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লায় বারোমাসি টমেটো চাষে শাওনের স্বপ্ন

বাসস :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

জেলার দাউদকান্দি উপজেলার সাতপাড়া গ্রামের বাসিন্দা শাওন সরকার। ৩৫ শতাংশ জমিতে বারোমাসি টমেটো চাষ করেছেন। ইতিমধ্যে বিক্রি করেছেন ৫০ হাজার টাকার টমেটো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষেত থেকে টমেটো তুলছেন শাওন। তিনি বাসসকে বলেন, গত ১৫ জুলাই ৩৫ শতাংশ জমিতে টমেটোর চারা রোপণ করেন। বর্তমানে পাকা টমেটো স্থানীয় বাজারে খুচরা ও পাইকারী বিক্রি করছেন। খুচরা প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর পাইকারী প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ টাকা করে।
শাওন জানান, ৩৫ শতাংশ জমিতে বারোমাসি টমেটো চাষ বাবদ তাঁর দেড় লাখ টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে তিনি ৫০ হাজার টাকার টমেটো বিক্রি করছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, গাছে যে পরিমাণ টমেটো রয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে আরও তিন লাখ টাকার মতো টমেটো বিক্রি করতে পারবেন। শাওন আরোও জানান, কসমেটিক দোকান পরিচালনা করার পাশাপাশি তিনি এ টমেটো চাষ করেছেন। ভবিষ্যতে আরও ১০ বিঘা জমিতে টমেটো চাষ করার পরিকল্পনা রয়েছে। আশপাশের বিভিন্ন এলাকার লোকজন এসে তাঁর টমেটো ক্ষেত দেখে যাচ্ছেন। অনেকে পর্রামশ নিচ্ছেন।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাবিউল্লাহ বাসসকে বলে, শাওনকে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ আমরা কৃষি সম্প্রাসারণ অফিস থেকে প্রথম থেকেই দিয়ে যাচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। এখন বাজারে টমেটোর দামও ভালো পাচ্ছেন কৃষক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com