শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাজই উজ্জীবিত রাখে পূজাকে

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

এখন ভারতের ব্যস্ততম নায়িকাদের একজন পূজা হেগড়ে। বড় বড় বাজেটের ছবিতে বড় মাপের অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন পূজা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে বেশ সংগ্রাম করতে হয়েছে তাকে। আর এখন ঠিকঠাক বিশ্রামের সময়ও নিতে পারেন না। এক শহরে শুটিং শেষে আরেক শহরের ফ্লাইট ধরতে হয়। কিন্তু অভিনয় জগতটাকে ভালোবাসেন পূজা। তাই কাজের মধ্যে পুরো সময়টা কেটে যাওয়ায় নিজেকে ভাগ্যবানই মনে করেন তিনি। কাজই তাকে উজ্জীবিত রাখে। গত সোমবার টুইটারে ভক্তদের প্রশ্নের জবাবে পূজা জানিয়েছেন, এমন সময় ছিল যখন হাতে কোনো কাজ ছিল না। কিন্তু তিনি বিশ্বাস করেন মনে প্রাণে চেষ্টা করলে এবং কঠোর পরিশ্রম করলে সফলতা ধরা দেবেই।

বলিউডে হৃত্বিক রোশনের সঙ্গে আশুতোষ গোয়ারিকরের ছবিতে ‘মহেঞ্জোধারো’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় পূজার। এরপর বলিউডেও ব্যস্ত হয়ে পড়েছেন পূজা। আগামী বছরের শুরুতে প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ ছবিতে পূজাকে দেখা যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com