শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরণখোলায় সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

শরণখোলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে সম্প্রীতি র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে এ সমাবেশের আয়োজনে করে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার খাতুনে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, হিন্দু, বৌদ্ধ-খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি ও সাংবাদিক বাবুল দাস, রায়েন্দা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মনিরুজ্জামান প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সম্প্রীতি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com