নওগাঁর বদলগাছীতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। ৫ জুন শুক্রবার বিকেলে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তাদের হাতে ত্রাণ ও পুর্নবাসন অধিদপ্তরের সরবরাহকৃত খাদ্য দ্রব্য এবং এমপির বিশেষ বরাদ্দ হতে নগদ অর্থ তুলে দেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন, আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল ইসলাম পল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
বদলগাছীতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি ফজলে হুদা বাবুলের ত্রাণ বিতরণ
-
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি - আপডেট সময় ০৭:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- 121
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























