শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলবাড়ীতে আনুষ্ঠানিক ভাবে নৌকা প্রার্থীদের মনোনয়নপত্র হস্তান্তর

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নৌকার মনোনয়নপত্র আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এসব হস্তান্তর ও নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়নের নৌকার প্রার্থী হারুন আর রশিদ, কৃষক লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল লতিফ, যুবলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন প্রমূখ। উল্লেখ্য; ১ নং নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান ও নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাছেন আলী, ২ নং শিমুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের সাবেক সফল ইউপি চেয়ারম্যান এজাহার আলী, ৩ নং ফুলবাড়ী সদর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, ৪ নং বড়ভিটা ইউনিয়নে আতাউর রহমান মিন্টু, ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী শেখ ও ৬ নং কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম এনতাজ আলীর পুত্র রিয়াজুল ইসলাম নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com