শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় সম্প্রীতি সমাবেশ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, ধর্ম বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন হাওলাদার, সদস্য বিরঙ্গ বাড়ৈ, আমতলী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বর্তমান সরকারের আমলে এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। এরই মাঝে একটি মহল সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সাম্প্রদায়িক বিরোধ সৃষ্টির পায়তারা করছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা এই মহলটির ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সদা জাগ্রত। কোন ভাবেই ষড়যন্ত্রকারীদের সফল হতে দেওয়া হবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com