বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়ালো

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০

ভয়াবহ করোনাভাইরাসে গত বৃহস্পতিবারও বিশ্বের বিভিন্ন দেশে মারা গেছে ৫ হাজারের বেশি মানুষ। ফলে এই ভাইরাসে মৃতের সংখ্যা গতকালই ৩ লাখ ছাড়িয়ে গেছে। বরাবরের মতোই ওইদিনও সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন স্থানে মারা গেছে আরও ৫ হাজার ৩১৭ জন। ফলে এই মুহূর্তে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৩৭২ জন। এদের মধ্যে শুক্রবার সকালেই মারা গেছে আরও ২৯০ জন।

বৃহস্পতিবারও করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে, ১ হাজার ৭১৫ জন। ফলে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯১২তে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন। আক্রান্ত ও মৃত্যুতে এখনও করোনা তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ৩৩ হাজার ৬১৪, ইতালিতে ৩১ হাজার ৩৬৪, স্পেনে ২৭ হাজার ৩২১, ফ্রান্সে ২৭ হাজার ৪২৫, ব্রাজিলে ১৩ হাজার ৯৯৯, বেলজিয়ামে ৮ হাজার ৯০৩, জার্মানিতে ৭ হাজার ৯২৮, ইরানে ৬ হাজার ৮৫৪, নেদার‍ল্যান্ডস ৫ হাজার ৫৯০ এবং কানাডায় মারা গেছে ৫ হাজার ৪৭২ জন।

তবে করোনায় লাখ লাখ মানুষ মারা গেলেও সুস্থ হয়ে উঠার সংখ্যাও কিন্তু কম নয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৭ লাখ ৩ হাজার ৮০৮ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এদের মধ্যে ৪৫ হাজারের অবস্থা আশঙ্কাজনক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com