শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৌলতখানে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন অমি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন ভোলার দৌলতখানের চর খলিফা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শামীম হোসেন অমি চৌধুরী। গত মঙ্গলবার (২৬ অক্টোবর) একমাত্র প্রতিদ্বন্দ্বী মনোনয়ন প্রত্যাহার করায় তিনি বিজয়ী হচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা মো. আমির খসরু গাজী। তিনি জানান, ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দৌলতখান উপজেলার চর খলিফা, চর পাতা, মেদুয়া, মদনপুর, ভবানীপুর, দক্ষিণ জয়নগর ও উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন চর খলিফায় একজন, চর পাতায় দুজন, মেদুয়ায় একজন, মদনপুরে একজন ও দক্ষিণ জয়নগরে একজনসহ মোট ছয় চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এছাড়াও সাত ইউনিয়নের ২৫ জন সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com