শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

আবুল বয়ান ধামইরহাট (নওগাঁ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

নওগাঁর ধামইরহাটে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২১-২২ অর্থবছরের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভার মাধ্যমে এসব শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. সিব্বির আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২হাজার ৪শত টাকা এবং মাধ্যমিক শিক্ষার্থীদের ৬হাজার টাকা করে মোট ৪৫জনকে শিক্ষাবৃত্তির পাশাপাশি ১০জন শিক্ষার্থীকে বসতঘর নির্মাণসহ ১৫জনকে বাইসাইকেল প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com