শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এফডিসিতে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজার নির্মাণ করছেন ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’। স¤প্রতি এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের চিত্রনায়ক নিরব। চলতি অর্থবছরে অনুদান পাওয়া এই সিনেমার শুটিং গতকাল থেকে এফডিসিতে শুরু হয়েছে বলে রাইজিংবিডিকে জানান নির্মাতা। মাসুম রেজার চিত্রনাট্যে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’য় নিরব অভিনয় করবেন শেখ নূরুল হকের চরিত্রে। যেখানে নিরবকে দেখা যাবে ৯০ বছর আগের এক চরিত্রে। নিরব বলেন, ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায় শেখ নূরুল হকের চরিত্র করবো। বর্তমানে এফডিসিতে শুটিং করছি। এই লটে বেশ কিছুদিন শুটিং হবে।’ ১৯৩০-৩২ সালের প্রেক্ষাপট উঠে আসবে এই সিনেমায়। তখন বঙ্গবন্ধুর বয়স ছিল ১৪ বছর। তৎকালীন প্রেক্ষাপট নিখুঁতভাবে তুলে আনতে বদ্ধ পরিকর নির্মাতা গুলজার।
নিরব বলেন, ‘১৯৩০ সালের ঘটনায় দেখা যাবে কলকাতার চিত্র। কলকাতার একটি ব্যাংকে চাকরি করতেন শেখ নূরুল হক। ওই সময় বঙ্গবন্ধু কিশোর ছিলেন। রোগে আক্রান্ত হয়েছিলেন। শেখ নূরুল হক বিভিন্ন হাসপাতাল ঘুরে বঙ্গবন্ধুর চিকিৎসায় সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর জীবনী অনেকেই জানেন কিন্তু তাঁর কিশোরকাল অনেকেরই অজানা। সেই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এ সিনেমার উপজীব্য।’
এটি নিরব অভিনীত তৃতীয় সরকারি অনুদানের সিনেমা। এর আগে তিনি ২০১৯-২০ অর্থবছরে বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘ছায়াবৃক্ষ’ এবং রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ সিনেমায় কাজ করেছেন। নিরব জানান, দুটি সিনেমারই শুটিং শেষ। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com