শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

দেশে বড় ধরনের সাইবার হামলা চালানো হতে পারে সর্তক করেছে সরকারি সংস্থা বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (অপারেশন) তারেক এম বরকতউল্লাহ ২৮ অক্টোবর (বৃহস্পতিবার ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিজিডি ই-গভ সার্টের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের নিয়মিত পর্যবেক্ষণে APT-C-61 নামে একটি গ্রুপের সন্দেহজনক কার্যকলাপ পরিলক্ষিত হচ্ছে। এ গ্রুপ ২০২১ সালের মাঝামাঝি হতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্থা যেমন সরকারি, সামরিক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরির চেষ্টা করছে। যার ফলশ্রুতিতে বড় ধরনের সাইবার হামলার সম্ভাবনা রয়েছে। গ্রুপটি হারপুন/ফিশিং ই-মেইলস এবং স্যোশাল ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার করে ম্যালিসিয়াস প্রোগ্রাম ছড়িয়ে টার্গেট ডিভাইসে আক্রমণের মাধ্যমে তথ্য চুরির চেষ্টা করছে। এ আক্রমণ প্রতিহত করতে সব সরকারি, সামরিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে বিজিডি ই-গভ সার্ট। যার মধ্যে রয়েছে-
* ম্যালিসিয়াস ডোমেইন, আইপি অ্যাড্রেস এবং ইউআরএলগুলোকে নূন্যতম বিগত ছয় মাসের নেটওয়ার্ক কমিউনিকেশন এবং লগ মনিটর করা। * নিজেদের নেটওয়ার্কে কন্ট্রোল নিশ্চিত করা এবং নিয়মিতভাবে ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তন করা। * যদি কোনো ম্যালিসিয়াস কার্যক্রম নেটওয়ার্কে পরিলক্ষিত হয় তাহলে ডিজিটাল নিরাপত্তা এজেন্সিকে অবহিত করা। বিস্তারিত রিপোর্ট সার্ট-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com