শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোনালদো-কাভানি-রাশফোর্ডের গোলে জিতলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে তারা টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে ৩-০ গোলে। এমন জয়ে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এডিনসন কাভানি ও মার্কাস রাশফোর্ড। গেল রোববার ম্যানইউ ঘরের মাঠে লিভারপুলের কাছে ৫-০ গোলে হেরেছিল। এই হারের পর ম্যানইউতে কোচ ওলে গুনার শুলসারের ভবিষ্যত নিয়ে শঙ্কা জেগেছিল। এমন সময়ে টটেনহ্যামের বিপক্ষের এই জয় নিঃসন্দেহে উজ্জীবিত করবে রেড ডেভিলস শিবিরকে।
অবশ্য স্পার্সদের বিপক্ষে গোলের দেখা পেতে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ম্যানইউকে। এ সময় ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে ভলিতে অসাধারণ এক গোল করেন রোনালদো। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানইউ। বিরতির পর ৬৪ মিনিটে ব্যবধান বাড়ান এডিনসন কাভানি। তাকে গোলে সহায়তা করেন রোনালদো। ম্যাচের শেষ দিকে গোলের দেখা পান বদলি খেলোয়াড় হিসেবে নামা মার্কাশ রাশফোর্ড। তাতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
এই জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রোনালদো-কাভানিরা। ১০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে অষ্টম স্থানে। আজ জিতলে তারা উঠে যেত পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com