শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় ইউপি নির্বাচন উপলক্ষে নৌকার প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করলেন শাহাদাব আকবর চৌধুরী লাবু

নগরকান্দা প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে  নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে  নৌকা প্রতীকের প্রার্থী মোঃ বেলায়েত হোসেন মিয়ার পক্ষে ভোট চাইলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী লাবু।  গতকাল রোববার বিকালে পুরাপাড়া ইউনিয়নের ব্রাহ্মনডাঙ্গা মাদ্রাসা মাঠ, ঘোনাপাড়া ও মেহেরদিয়ায় নৌকা প্রার্থীর পক্ষে উঠান বৈঠকের মাধ্যমে নৌকার প্রতীকের জন্য ভোট প্রর্থানা করেন। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,  আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ শফিউদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া,সাবেক চেয়ারম্যান  আব্দুস সোবহান মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃ বৃন্দ। শাহাদাব আকবর চৌধুরী লাবু  বলেন নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী, প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে শরীক হোন। তিনি আরো বলেন আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। তাই আপনারা নৌকা মার্কায় ভোট দিলে আপনাদের নেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে ভোট দেওয়া হবে, এবং শেখ হাসিনাকেও ভোট দেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com