শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোসেন্দী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মো. আক্তার হোসেনের গণসংযোগ

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। সকাল হতে শুরু করে রাত-দিন পথে ঘাটে, পাড়া, মহল্লা, হাট বাজারে ও চায়ের দোকানে চলে নির্বাচনী মতবিনিময় ও প্রচার-প্রচারণা। মুন্সীগঞ্জের গজারিয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি। কিন্তু সম্ভাব্য প্রার্থী হাজ্বী মো. আক্তার হোসেন এর গণসংযোগে এখনই পুরোদমে নির্বাচনী হাওয়া বইছে হোসেন্দী ইউনিয়নটিতে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত হোসেন্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সম্ভাব্য এই প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। চেয়েছেন দোয়া ও মানুষের ভালোবাসা। গণসংযোগ কালে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজ্বী মো. আক্তার হোসেন বলেন, আমি বর্তমানে আপনাদের গ্রামের বাসিন্দা। আমার ঠিকানা এখন হোসেন্দী গ্রাম। আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক। আপনাদের কাছে আমি দোয়া চাই, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা উপহার দেয় তাহলে আমি আপানাদের সেবা করতে চাই। আমার জন্য আপনারা দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে বলেন , আপনি তৃণমূলের খবর রাখেন। কে আপনার হয়ে কী কাজ করছে , কে করছে না, সব আপনি জানেন আমি আওয়ামী লীগের হয়ে হোসেন্দী ইউনিয়নের মানুষের জন্য কাজ করেছি, আগামীতেও কাজ করবো। হোসেন্দী ইউনিয়নের মানুষ অবহেলিত, আপনি যদি আমাকে হোসেন্দী ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে নৌকা প্রতীক দেন, ইনশাআল্লাহ আমি বলতি পারি, হোসেন্দী ইউনিয়ন থেকে বিপুল ভোটে জয় লাভ করে আপনার হাতকে শক্তিশালী করবো। এ সময় ব্যক্তিগত উদ্যোগে একটি রাস্তা মেরামত করার প্রতিশ্রুতি দেন। নির্বাচনী গনসংযোগে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ অসংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com