শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হরিণের মাংস ও মাথাসহ চোরা শিকারী আটক

মোল্লা আব্দুর রব বাগেরহাট
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে হরিণের মাংস ও মাথাসহ মোঃ ইস্রাফিল(৪০) নামের এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। রবিবার (০৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার পাতাখালী এলাকা থেকে ইস্রাফিলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস ও ১টি হরিণের মাথা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। আটক মোঃ ইস্রাফিল খুলনা জেলার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে। কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা লেঃকমান্ডার মোঃ হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।আটক ইস্রাফিল দীর্ঘদিন ধরে হরিণ শিকার ও মাংস বিক্রির সাথে জড়িত। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মাংস ও আটক আসামীকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com