শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খাবারের ঘ্রাণেও বাড়ে ওজন, বলছেন গবেষকরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

অতিরিক্ত খাবার খেলে দ্রুত ওজন বেড়ে যায়। তবে জানেন কি, শুধু খাবার খেলেই নয় বরং এর ঘ্রাণ নিলেও বেড়ে যেতে পারে ওজন। এমনই তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনই তথ্য জানিয়েছেন। তাদের মতে, খাবারের সুবাসে শরীরের কয়েকটি হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ওই হরমোনগুলো ওজন বাড়ার কারণ হয়ে দাঁড়ায়।
গবেষকরা ইঁদুরের শরীরে এই পরীক্ষা চালান। এতে কয়েকটি স্বাস্থ্যবান ইঁদুরকে কম ক্যালোরির খাবার দেওয়া হয়। অন্যদিকে তাদের পছন্দের খাবারের গন্ধ শোঁকানোর ব্যবস্থা করেন গবেষকরা।
এরপর তাদের ওজন মেপে দেখা যায় তা বেড়েছে। অন্য দলের স্বাস্থ্যবান ইঁদুরের ঘ্রাণশক্তি কমিয়ে দেন গবেষকরা। বেশি ক্যালোরির খাবার খাওয়ানোর পরও দেখা যায় প্রথম দলের চেয়ে তাদের ওজন অনেকটাই কমেছে। শুধু ইঁদুর নয় গবেষকরা জানায়, অন্য স্তন্যপায়ীদের ক্ষেত্রেও কথাটি সত্যি। এমনই দাবি গবেষদের। তাদের মতে, যে হরমোনের কারণে ইঁদুরের ওজন বেড়েছে, একই ধরনের হরমোন মানুষের শরীরেও আছে। তাই মানুষের শরীরেও হরমোনগুলো একইভাবে কাজ করে। তাই খাবার না খেয়ে এর ঘ্রাণ নাকে গেলেও ওজন বাড়ে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com