শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উইন্ডোজ ১১ এখন বাংলাদেশে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১

উইন্ডোজ ১১ এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে। রবিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ। অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ থাকা কম্পিউটারগুলোতে বিনামূল্যে উইন্ডোজ ১১ আপগ্রেড শুরুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এছাড়া নতুন কম্পিউটারে উইন্ডোজ ১১ প্রাক-ইনস্টল করা থাকবে বলেও জানিয়েছে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক বলেন, ‘কোটি কোটি মানুষের কাজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো এবং প্রিয় মানুষের সঙ্গে সংযুক্ত হওয়ার চমৎকার একটি প্ল্যাটফর্ম উইন্ডোজ ১১। পরবর্তী প্রজন্মের উইন্ডোজের সূচনা হিসেবে বিবেচনা করা যায় এটি। বাংলাদেশে উইন্ডোজ ১১ আনতে পেরে আমরা আনন্দিত।’ মাইক্রোসফট বলছে, ‘পরবর্তী প্রজন্মের এই উইন্ডোজ (১১) ব্যবহারকারীদের নিয়ে যাবে তাদের পছন্দের কাছাকাছি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com