মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চুয়াডাঙ্গায় একদিনে আক্রান্ত আরও ৩৫ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের একজন চিকিৎসক ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন, মারা গেছেন একজন।

শনিবার (১৬ মে) দুপুরে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ও শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে মোট ১০৯টি নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এর মধ্যে ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ইতালিফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। ইতোমধ্যে ওই যু্বকসহ দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com