মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মায়ের কথাতেই কি বিয়ে করলেন ‘অনাগ্রহী’ মালালা?

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

বিয়ের বিষয়ে তেমন আগ্রহ দেখাতেন না মালালা। এ প্রশ্নকেও এড়িয়ে যেতে চাইতেন তিনি। কিন্তু তাকে যে এ প্রশ্ন বার বার মোকাবেলা করতে হয়নি- এমন নয়। অবশেষে তিনি বিয়ে করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তাকে। আসের মালিক নামের ওই তরুণের সঙ্গে বিয়ের ঘোষণাটি তিনি নিজেই দিয়েছেন টুইটারে। বিয়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও দিয়েছেন সাথে।
বিয়ের প্রতি অনাগ্রহী মালালা কিভাবে সম্মত হলেন? বুধবার বিবিসির প্রতিবেদনে গত জুলাইতে ভগকে দেয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আনা হয়। ওই সাক্ষাৎকারে মালালা বিয়ের প্রতি তার অনাগ্রহের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি এখনও বুঝে উঠতে পারি না যে, লোকজন কেনো বিয়ে করে!’ মালালা বলেছিলেন, ‘আপনি যদি কাউকে আপনার জীবনে চান, তাহলে বিয়ের কাগজপত্রে আপনাকে সই করতে হবে কেনো; কেনো এটা কেবল অংশিদ্বারিত্বের মধ্যেই থাকবে না?’ এর পরই তিনি জানান যে, তার মা সব সময়ই তাকে বিয়ের বিষয়ে উদ্বুদ্ধ করেন। মালালা জানান, তার মা তাকে বলতেন, ‘তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে খুব সুন্দর একটা বিষয়।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com