রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মামলার ৬৮ বছর পর জমি বুঝে পেলেন বাদি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

১৯৫৩ সালে শুরু হওয়া বিরামপুর উপজেলার একটি বাটোয়ারা মামলা ২০২১ সালে নিষ্পত্তির পর আদালতের আদেশ মতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রশাসন উপস্থিত থেকে বাদি পক্ষকে ১৭.৬৯ একর জমির দখল বুঝিয়ে দিয়েছেন। মামলা সূত্রে প্রকাশ, বর্তমান বিরামপুর উপজেলার কোঁচগ্রামের তৎকালীন বাসিন্দা সেকেন্দার আলী চৌধুরী বাদি হয়ে দিনাজপুর আদালতে আব্দুল মতিন চৌধুরী দিং এর বিরুদ্ধে ১৯৫৩ সালে ০৭নং বাটোয়ারা মোকদ্দমা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলার পর ২০২১ সালের ২৫ মার্চ দিনাজপুর জেলা যুগ্ম আদালত বাদি পক্ষে ডিক্রি প্রদান করেন। করোনা কালে আদালত বাদি পক্ষকে উল্লেখিত জমি দখল দিতে না পারায় ১১ নভেম্বর’২১ তারিখে আদালতের নির্দেশে আদালত নিযুক্ত প্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে ডিক্রিদারের নিকট জমির দখল বুঝিয়ে দিতে বলা হয়। সে মোতাবেক বৃহস্পতিবার (১১ নভেম্বর) জেলা জজ আদালতের নাজির শাহ আলম, এডভোকেট কমিশনার আনারুল ইসলাম সরকার, বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাল পতাকা দিয়ে ডিক্রিদার পক্ষকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে ডিক্রিদার পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা আইনী সহায়তা প্রদানের জন্য এসেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com