শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে সবজি চাষিরা ঘুরে দাঁড়াতে মাঠে ব্যস্ত সময় পার করছে

বাসস :
  • আপডেট সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

সবজি চাষিরা ঘুরে দাঁড়াতে মাঠে ব্যস্ত সময় পার করছে। জেলায় পুরোদমে চলছে শীতের আগাম সবজি তোলা এবং নতুন করে আবাদের কার্যক্রম। গত বছরের তুলনায় এবছর চাষিরা সবজির দামও পাচ্ছে ভালো।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, শীতের সবজির বাজার ধরাই তাদের টার্গেট। ক্ষতি কাটিয়ে রক্ষা পাওয়ায় ৮০ শতাংশ আগাম সবজি বাজারে আশা শুরু করেছে। জেলার ১০ উপজেলার ৫০০ হেক্টর জমিতে এ বছর সবজি চাষ হয়েছে।
সরোজমিনে দেখা গেছে, ভোরের আলো উঁকি দেওয়ার আগেই বরিশাল বহুমুখী পাইকারি বাজারে ভিড় করে নানা শ্রেণীর ক্রেতারা। সকাল থেকেই এখানে চলে সবজির বেচাকেনা। বিভিন্ন উপজেলা থেকে আসা শীতকালীন সবজিতে সয়লাব বরিশালের বাজার।
একাধিক ক্রেতারা জানান, এই বাজার থেকে তারা ফুলকপি, শালগম, মূলা, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি কিনে থাকে। কয়েক দিন আগেও সবজির দাম আকাশ ছোঁয়া হলেও এখন কমতে শুরু করেছে সবজির দাম।
সবজির দাম কমার পেছনে কারণ জানতে চাইলে বিক্রেতারা জানান, এখন মধ্যস্বত্বভোগীদের আনাগোনা কমে এসেছে। প্রান্তিক চাষিরা নিজে এসে সবজি বিক্রি করায় তারাও ভালো দাম পাচ্ছে। আর এতে করে সবজির দামও হাতের নাগালে চলে এসেছে।
বরিশাল বহুমুখী পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি গণেশ চন্দ্র দত্ত বলেন, ১০-১৫ দিন পরে স্থানীয় চাষিরা সবজি নিয়ে বাজারে আসবে। তখন দাম আরও কমে যাবে।
বর্তমানে বরিশালের পাইকারি বাজারে ফুলকপি ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, পাতাকপি ১৫ থেকে ২৫ টাকা, মূলা ২৫ থেকে ৩০ টাকা, শিম এবং শালগম ৬৫ টাকা এবং কাঁচা মরিচ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাওফিকুল আলম জানান, অক্টোবরের শেষ ভাগে অতিবর্ষণে ৫০০ হেক্টর জমির শীতের সবজির মধ্যে ৩৫০ হেক্টর আক্রান্ত হয়। কিন্তু এরমধ্যে ক্ষতি হয়েছে ১০ শতাংশ সবজির। ওই ক্ষতি কাটিয়ে এখন ঘুরে দাঁড়াচ্ছেন কৃষক। যারা উঁচুতে লালশাক, লাউ, করলা করেছেন তাদের উৎপাদন ভালো হচ্ছে। টমেটো আসবে ক’দিন পরেই। জেলার বাবুগঞ্জ উপজেলার কৃষকরা টমেটো করেছে ভিটায়। মুলাও হয়েছে বেশ। ক্ষতি কাটিয়ে ৯০ শতাংশ আগাম শীতের সবজি বাজারে আসা শুরু করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com