বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

ব্রাজিলে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৪৯৯১, মৃত্যু ৮১৬

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০

ব্রাজিলে সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে করোনায় ১৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। খবর সিএনএন-এর।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৮১৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ হাজার ৬৩৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৪ হাজার ৯১৯ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৪২।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫১১ জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ হাজার ৬৬২ জন।

ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৮৯ হাজার ৬৭২ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ২৮ হাজার ১৭৭টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে ৮ হাজার ৩১৮ জন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com