বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনোত্তর সহিংসতায় জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ৩নং ওয়ার্ড খাজুরিয়া গ্রামে পরাজিত প্রার্থী ও তার সমর্থকদের হামলায় নিহত মোকলেচুর রহমান মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর ব্যানারে ওই এলাকার মহিলা দাখিল মাদ্রাসা সড়কে শত শত নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নিহত মোকলেচুরের সমর্থিত নবনির্বাচিত ইউপি সদস্য শামীম মিয়া ওরফে লিকচানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুর রহমান মন্টু, আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন ছবি, সংরক্ষিত ইউপি সদস্য নুরুন নাহার, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মিয়া, গোলাম মাওলা, নিহতের স্ত্রী খাদিজা বেগম, ছেলে উজ্জল মিয়া প্রমুখ। শেষে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। উল্লেখ্য, গত ১১ নবেম্বরের নির্বাচনে মেম্বর পদে বিজয়ী হন আপেল প্রতীকের প্রার্থী শামীম মিয়া ওরফে লিকচান। ১৩ নবেম্বর সকালে ভ্যানযোগে মেম্বর শামীম তার কয়েকজন সমর্থক নিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে পরাজিত মেম্বর প্রার্থী ইউনুস মিয়ার নেতৃত্বে তার সমর্থকরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত বিজয়ী মেম্বার প্রার্থীর সমর্থক মোকলেচুর রহমান মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ নবেম্বর সকালে তিনি (মোকলেচুর) মারা যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com