বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে করোনায় আক্রান্ত আরও ১৩ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধের সংস্পর্শে আসায় শিশুসহ আরও ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার (১৬ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৩ জনের করোনা শনাক্ত হয়।

রোববার (১৭ মে) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোলাপগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের টিকরবাড়ি এলাকার করোনাভাইরাসে আক্রান্ত বৃদ্ধের সংস্পর্শে আসা ৪২ জনসহ মোট ৫৬ জনের নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। এর মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে টিকরবাড়ি এলাকার ১৩ জন ও আমুড়া ইউনিয়নের সুন্দিশাইল গ্রামের একজন রয়েছেন। টিকরবাড়ি এলাকায় শনাক্ত হওয়া ১৩ জনই একই বাড়ির বাসিন্দা। ওই বাড়ির এক বৃদ্ধের আগে করোনা শনাক্ত হয়েছিল।

এদিকে টিকরবাড়ির ১৩ জন করোনা আক্রান্ত হওয়া বাড়িটি আগেই লকডাউন করা হয়েছে। সুন্দিশাইল গ্রামের একজনের বাড়ি লকডাউন ও তাদের পরিবারের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, ওষুধের দোকান ব্যতীত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান ও যাত্রী পরিবহন বন্ধ থাকবে। পৌর এলাকায় যাতে আর করোনাভাইরাসের সংক্রমণ না হয় এ জন্য জনগণের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com