বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুজব ছড়ানোর প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেইক আইডি খুলে এলাকায় গুজব ছড়ানোর প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর বাজারে আওয়ামীলীগ নেতা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, সাবেক সেনা সদস্য টিপু সুলতান, ছাত্রলীগ নেতা তাহমিদ আহমেদ ইমন, যুবলীগ নেতা মুবিন আহমেদ লিমন, আব্দুস সত্তার, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আতিকুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়ার ছোট ছেলে ইমন আহমেদ সহজ সরল প্রকৃতির মানুষ। কিছুদিন আগে কিছু দুষ্কৃতকারী তার নামে তার বাবার ছবি সংযুক্ত করে ফেইসবুকে ফেইক আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা ইমনের বাবার মানসম্মান নষ্ট করার জন্য বিভিন্ন কার্যকলাপ করে আসছে। দ্রুত এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান বক্তারা। ফেইসবুকে ফেইক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় গত ২০ নভেম্বর কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়ার পুত্র ভুক্তভোগী ইমন আহমেদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com