শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খালেদা জিয়াকে হত্যা করা হচ্ছে : ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা করা হচ্ছে এমন অভিযোগ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, এতে হুকুমের আসামি হবেন আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রী। গতকাল বুধবার গণস্বাস্থ্য হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়া কঠিন অবস্থায় আছেন, যেকোনো সময় চলে যেতে পারেন, ডাক্তারদের সব ফাইল দেখে ও লাইন দেখে বলছি, খালেদা জিয়ার মুখে ও পায়ুপথ দিয়ে রক্তপাত হচ্ছে।
তিনি বলেন, চার বিচারপতি মধ্যে একজন চিফ জাস্টিস হবেন তাই খালেদা জিয়ার ইস্যুতে জামিন দিচ্ছেন না। সুয়োমটো করে খালেদা জিয়ার জামিন দিয়ে দেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তি ও উন্নত চিকিৎসার অধিকার বিষয়ে ‘নাগরিক সংবাদ সম্মেলনে’ অন্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, জাফরুল্লাহ চৌধুরীর প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com