শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে জিআর মামলার চার পলাতক আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৩ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের হেমায়েত হোসেনের নির্মাণাধীন বাড়ির উত্তর পাশে বাগানের মধ্যে ১৪/১৫ জনের এক দল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে জড় হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশ পাঁচ জনকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সাতৈর ইউনিয়নের শাহিদ শেখের ছেলে হান্নান শেখ (২৫), ঘোষপুর ইউনিয়নের ইছাখালি গ্রামের মাজেদ শেখের ছেলে মিরাজ শেখ (৪০), একই গ্রামের জয়নুদ্দিন শেখের ছেলে ফারুক শেখ (৪০), শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের মোফাজ্জেল বিশ্বাসের ছেলে আনিচুর রহমান (৩০) এবং একই ইউনিয়নের শেখপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. দুলু মিয়া (২১)। গ্রেফতারকৃতদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রথমোক্ত চার জন একাধিক জিআর মামলার পলাতক আসামী। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ৫/৭ জনসহ এজাহারনামীয় আট জনের বিরুদ্ধে বোয়ালমারী থানায় বুধবার মামলা করেছেন। ডাকাতি করার জন্য সমবেত হওয়ার অপরাধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় এই মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com