শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেবিদ্বারে হিন্দু সম্প্রদায়ের সাথে খোরশেদ আলম চেয়ারম্যান’র নির্বাচনী মতবিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজ

ফখরুল ইসলাম সাগর দেবিদ্বার (কুমিল্লা) :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী খোরশেদ আলম এর আয়োজনে বুধবার দুপুরে শ্রী শ্রী বাসুদেব বাড়ী’তে হিন্দু সম্প্রদায় জনগনের সাথে নির্বাচনী মতবিনিময় সভা ও মধ্যহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শ্রী হরেন্দ্র চন্দ নন্দী’র সভাপতিত্বে ও যুবলীগনেতা মোঃ নায়েব আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনমিয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুনাইঘর উত্তর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান খোরশেদ আলম। এসময় আরো বক্তব্য রাখেন, গুনাইঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শ্রী বিকাশ চন্দ্র দাশ, দেবিদ্বার পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি শ্রী প্রদীব চন্দ্র দে, সাধারন সম্পাদক শ্রী রমন চন্দ্র দাশ ,৮নং ওয়ার্ড মেম্বার শ্রী নারায়ন চন্দ্র দত্ত, সহ স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ শাহ আলম, মোঃ জহির মোল্লা, মোঃ মনিরুজ্জামন, মোঃ খাইরুল আমিন সহ আরো অনেকে। উক্ত মতবিনিময় সভায় চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের হাতকে শক্তিশালী করতে ও অত্র ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও আমার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার জন্য আগামী নির্বাচনে আমাকে পুনরায় বিজয়ী করতে আপনাদের সকলের সমর্থন কামনা করছি। আপনাদের জীবনমান উন্নয়নে দীর্ঘ দিন যাবত আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমি কথা দিচ্ছি দল যদি আমাকে নৌকা প্রতীক দেয়, আর আপনাদের সহযোগীতা ও ভালবাসা নিয়ে যে কোন মূল্যে এ ইউনিয়নের নৌকার বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com