শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনারগাঁওয়ে ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

মাসুম মাহমুদ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১ ডিসেম্বর সকালে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আড়াই হাজার থানার বালিয়াপাড়া এরাকার আঃ হামিদের ছেলে মোঃ রবিন মিয়া(২২) এবং কিশোরগঞ্জ থানার জিকরজোড়া এলাকার মৃত হেলারল মিয়ার ছেলে ২। মোঃ আলমগীর মিয়া(২০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়। র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা চিহ্নিত মাদকপাচারকারী। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ফেনসিডিল সংগ্রহ করে পিকআপ যোগে পরিবহণ করে নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com