সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন বছরে শ্রোতাদের জন্য তিন্নির উপহার

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

২০১৭ সালে ‘চ্যানেল আই : সেরাকন্ঠ’ প্রতিযোগিতায় শীর্ষ ছয়ে জায়গা করে নেওয়ার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান নারায়ণগঞ্জের মেয়ে কানিজ খাদিজা তিন্নি। এর দুই বছর পর ২০১৯ সালে প্রকাশ পায় তার প্রথম মৌলিক গান ‘শরৎ আমার স্নিগ্ধতা’। দেশাত্মবোধক এই গানটির জন্য নবাগত গায়িকা হিসেবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডও পান তিনি।
এরপর প্রকাশ পায় তিন্নির গাওয়া ‘মেঘমালা’। যাতে তিনি দ্বৈত কণ্ঠ দেন দেন শাহরিয়াত রাফাতের সঙ্গে। মোহাম্মদ মিলনের সঙ্গে আসে তার গাওয়া ‘তোমাকে চাই’। একক কণ্ঠে গাওয়া ‘শত শত রাত’ গেয়েও শ্রোতার প্রশংসা কুড়ান তিন্নি। বর্তমানে নতুন গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই গায়িকা। প্রকাশের অপেক্ষায় রয়েছে শেখ নজরুলের কথায় তার নতুন দুটি গান। এগুলোর সুর করেছেন ফিদেল নাঈম, সংগীতায়োজনে রেজওয়ান শেখ। জসিমউদদীনের লেখা, হোসেন ইমনের সুর, তন্ময় মাহবুবুলের সংগীতায়োজনে আরেকটি একক গানের ভয়েস সম্পন্ন করেছেন তিনি। ভিডিও শেষ হলেই এসএমভি চ্যানেল থেকে প্রকাশ পাবে গানটি। এছাড়া প্রকাশের অপেক্ষায় রয়েছে মেজবাহ বাপ্পীর সঙ্গে তার দ্বৈত গান ‘টিপটিপ বৃষ্টি’। এটির সুর ও সংগীতায়োজন করেছেন আশরাফ বাবু। নতুন বছরের শুরুতেই গানগুলো প্রকাশ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন এই গায়িকা।
কানিজ খাদিজা তিন্নি বলেন, ‘মাত্র চার বছরের ক্যারিয়ার আমার। এই সমটাতে মানুষের যে ভালোবাসা পেয়েছি, যেরকম কাজ পাচ্ছি তাতে আমি সন্তুষ্ট। আশাকরি সময়ের সঙ্গে সঙ্গে আরও সামনে এগিয়ে যেতে পারব। আমি চাই এমন কিছু গান করে যেতে যেগুলো মানুষ চিরদিন মনে রাখবে।’ তিন্নি আরও জানান, রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ, মিতালি মুখার্জি প্রমুখের গানের ভক্ত তিনি। গানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজিতে অনার্স পড়ছেন এই গায়িকা। সুরের খেয়ায় ভেসে অনেক দূর যাওয়ার স্বপ্ন তার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com