বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নৌকার প্রার্থীর বিরুদ্ধে কোন নেতা অবস্থান নিলে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

নৌকার প্রার্থীর বিরুদ্ধে কোন নেতা অবস্থান নিলে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান। রোববার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এখনো কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে দলীয় কিছু নেতৃবৃন্দ অবস্থান নিয়েছেন। আগামী সোমবার (৬ডিসেম্বর) এর মধ্যে এ সকল নেতৃবৃন্দ তাদের অবস্থান থেকে ফিরে না আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল বক্তব্য রাখেন। এ সময় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সহধর্মীনি এডভোকেট রাশিদা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রুহুল আমিন লিটু, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রাফেজা বেগম, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস বলেন, আমাকে জড়িয়ে কলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চারু চন্দ্র গাইন ও সাধারণ সম্পাদক সুশীল কুমার বৈদ্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে কয়েকটি পত্রিকায় সংবাদ ছাপা হয়েছে। উক্ত লিখিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com