শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যেকোন সময় গ্রেপ্তার হবেন তাহসান-মিথিলা-ফারিয়া

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

ইভ্যালীতে বিনিয়োগ করা টাকা আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানায় এক গ্রাহকের মামলায় যেকোন সময় গ্রেপ্তার হবেন জনপ্রিয় তারকা তাহসান, অভিনেত্রী মিথিলা ও শবনম ফারিয়া।
গতকাল শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজধানীর ধানমন্ডি থানায় গত ৪ঠা ডিসেম্বর ইভ্যালির এক গ্রাহকের করা মামলায় তারা নজরদারিতে রয়েছেন। যেকোন সময় তাদেরকে গ্রেপ্তার করা হবে। সাজ্জাদুর বলেন, চটকদার বিজ্ঞাপন ও বেশী মুনাফার লোভ দেখিয়ে হাজারো গ্রাহকদের এরইমধ্যে পথে বসিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। প্রতিষ্ঠানটির প্রতারনায় শুরু থেকে সংযুক্ত করা হয়েছিলো নামী দামী তারকাদের। অনেকের অভিযোগ জনপ্রিয় এসব মানুষের দেয়া মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েই সর্বশান্ত হয়েছেন তারা। এবার তাদের বিরুদ্ধেও মামলা করেছেন সাদ স্যাম রহমান নামে এক ভুক্তভোগী। মামলার এজহারে সাদ স্যাম রহমান অভিযোগ করেন, ইভ্যালি থেকে ৩ লাখ ১৮ হাজার টাকায় মোটরসাইকেল কিনেছিলেন তিনি। মামলায় আসামি করা হয়েছে নয় জনকে। ইভ্যালির এমডি রাসেল ও তার স্ত্রী শামীমা ছাড়াও মামলায় পাঁচ নম্বর আসামি করা হয়েছে সঙ্গীত শিল্পী তাহসান এবং আট ও নয় নম্বর আসামি করা হয়েছে অভিনেত্রী শবনম ফারিয়া ও রাফিয়াদ রশিদ মিথিলাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com