বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডেভেলপমেন্ট মিরাকল হিসেবে বাংলাদেশ আজ বিশ্বে পরিচিত: স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আজকের বাংলাদেশ সমগ্র বিশ্বে এক উন্নয়নের বিস্ময়। ডেভেলপমেন্ট মিরাকল হিসেবে দেশ আজ বিশ্বে পরিচিত। আমরা আর দরিদ্র, বন্যাকবলিত দেশ হিসেবে পরিচিত নই। আমরা অনেক ক্ষেত্রেই বিশ্বের রোল মডেল।
গতকাল রবিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমাদের অনেক সফলতা আছে। যেখানে বাঙালি আত্মপরিচয় ও স্বাধীনতার জন্য যে ইতিহাস রচনা করেছে তা বিশ্বে বিরল। বাহাত্তরের সংবিধান বিশ্বে বিরল। এই সংবিধানের বর্ণনা দিতে গিয়ে অনেক ব্যাখ্যায় অনেক বিচারক বলেছেনÍআমাদের সংবিধানটা অনেক ইউনিক। এটা অন্যকোনও রাষ্ট্রের সঙ্গে সমঝোতার দলিল না। এটা কারও কাছ থেকে পাওয়া দয়া-দক্ষিণা না। এটা আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল। আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করেছি, সেইটাই আমাদের বাহাত্তরের সংবিধান। তিনি আরও বলেন, বাংলাদেশের যে ৫০ বছরের পথ চলা সেখানে সবচেয়ে বড় যে আঘাত এসেছে তা হলো ’৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা। আমাদের গৌরবের ইতিহাসের ধারাকে উল্টো পথে পরিচালিত করার নীল নকশা ছিল এই হত্যাকাণ্ড। সেই জায়গা থেকে আবার ফিরিয়ে আনতে হয়েছিলো। আমাদের প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। আমাদের বর্তমান সফলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের এখান থেকে যতটুকু সফলতা, যতটুকু অর্জন আমরা করতে পেরেছি, সেখান থেকে আমাদের আরও সামনের দিকে আগামী ৫০ বছরের পথ রচনা করতে হবে। প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com