শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় পৌর মেয়রের সাথে স্থানীয় সাংবাদিকের মতবিনিময়

নগরকান্দা প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

ফরিদপুরের নগরকান্দায় পৌরসভার নবনির্বাচিত  পৌর মেয়র নিমাই চন্দ্র সরকারের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে মেয়রের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথম সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক ভাবে  মতবিনিময় সভা করলেন পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার। অবশ্য নিমাই চন্দ্র সরকার মেয়র নির্বাচিত হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় শপথ নেওয়ার আগেই তিনি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়ে দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। ঐ সড়ক দুর্ঘটনায় মোট চারজন নিহত হয় যার মধ্যে মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী ও বড় পুত্র নিহত হয়। মতবিনিময় সভায় পৌরসভার উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন মেয়র নিমাই চন্দ্র সরকার।  সাংবাদিকরাও একমত প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব রাকিবুল ইসলাম,  পৌরসভার উপ- প্রকৌশলী লিটন হোসেন, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া,  নাসির মাহমুদ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com