মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চতুর্থ শিল্পবিপ্লবে শিশুদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

চতুর্থ শিল্পবিপ্লবে টিকে থাকতে হলে শিশুদের শৈশব থেকে প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, যেকোনো প্রযুক্তির ভালো-মন্দ সব দিকই আছে। আমাদের প্রযুক্তিবান্ধব ও দক্ষ হতে হবে। যুগের চাহিদা এবং আমাদের ভবিষ্যতের চাহিদাও তাই। চতুর্থ শিল্পবিপ্লবে টিকে থাকতে হলে শিশুদের শৈশব থেকে প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে হবে। গতকাল বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার নবনির্বাচিত নয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, আমাদের শিশুদের একদম শৈশব থেকেই প্রযুক্তির সঙ্গে পরিচিত করতেই হবে। এখনতো কোডিং, প্রোগ্রামংই শিখাতে হবে কম বয়স থেকে। তা না হলে এই চতুর্থ শিল্প বিপ্লবে তারা টিকে থাকতে পারবে না। আমরা চাই তারা চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হবে।
তিনি আরো বলেন, অবশ্যই প্রযুক্তি লাগবে। কিন্তু শিক্ষক, অভিভাবক সবারই একটা নজরদারির ব্যাপার আছে। এটিতো থাকতেই হবে। আমরা যেমন পড়াশোনার ক্ষেত্রে নজরদারি করি, তেমনি করে তারা যখন প্রযুক্তি ব্যবহার করছে সেখানেও একটা নজাদারির বিষয় আছে। কাজেই আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে।
মন্ত্রী বলেন, অতিমারি এমন একটি বাস্তবতা যেটিকে আমাদের স্বীকার না করার কোনো সুযোগ নেই। বিশ্বব্যাপী এই মহামারির ধাক্কা লেগেছে। সব ক্ষেত্রের মতো শিক্ষাক্ষেত্রেও ধাক্কা লেগেছে। এখন সবারই চেষ্টা- আগামী শিক্ষাবর্ষে সম্ভব হলে যদি অতিমারির ছোবল না পড়ে তাহলে আমরা সেখানে এ ঘাটতিটুকু পুষিয়ে নেয়ার চেষ্টা করব। সেরকম করেই আমাদের পরিকল্পনা রয়েছে। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে চাঁদপুর সদর উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচিত নয়জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com